ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

সরকারের সাফল্যে বিএনপির জ্বালা বাড়ে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারের জনস্বার্থে যে কোনো কাজ বা সাফল্য বিএনপির গায়ে জ্বালা বাড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে ওবায়দুল কাদের তার নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

লকডাউনকে বিএনপি নেতাদের মর্মান্তিক তামাশা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপিই জনগণের সাথে মর্মান্তিক তামাশা করেছে। তারা কখন কী বলে নিজেরাও জানে না। বিএনপি নেতারা একবার বলেন কঠোর লকডাউন দিন। পরক্ষণেই বলেন লকডাউনে সমাধান নয়, ক্ষতিপূরণ দিন। তারা একসময় ভ্যাকসিনের বিরুদ্ধেও অপপ্রচার করেছিলেন। আবার বলেন কারফিউ দিলে জনগণ মানবেন না-অথচ সরকার কারফিউর কথা ভাবেওনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন বিবেক-বুদ্ধি অনুযায়ী না চললে এবং না বললে এমনই হয়।

বিএনপির হঠকারিতা এবং নেতিবাচক রাজনীতির কারণে তাদের অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সরকারে থাকতে যেমন অনিয়ম ও দুর্নীতিতে তারা নিমজ্জিত ছিল, তেমনি সরকারবিরোধী রাজনীতিতে থেকেও তারা সুবিধাবাদীতায় নিমজ্জিত।

বিএনপির একগুঁয়েমি ও মুখোশ পরা অপকৌশলের জন্য ইতোমধ্যে জোট সঙ্গীরাও দল ছাড়তে শুরু করেছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে তাদের রাজনীতির যে খেলা, তা জোট সঙ্গীরাই এখন ফাঁস করে দিচ্ছেন।

মন্ত্রী বলেন, বিরোধী দল হিসেবে চরমভাবে ব্যর্থ বিএনপি নিজেদের অক্ষমতা ঢাকতে নানারকম বাক্যবাণে কর্মিদের চাঙা রাখার অপপ্রয়াস চালাচ্ছে। সরকারের বিরুদ্ধে অনবরত বিষোদগার করে যাচ্ছে বিএনপি। অথচ জণকল্যাণে তাদের কোনো কার্যক্রম নেই।অবশ্য বিএনপি একটা কাজই অনবরত করে যাচ্ছে, তা হচ্ছে সরকারের অন্ধ সমালোচনা।

জনগণ বিএনপির এসব শব্দ বোমায় এখন আর কান দেয় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, শেখ হাসিনা সরকার জনস্বার্থে দিনরাত কাজ করছে এবং করে যাবে।

বিএনপির কাজই হলো সমালোচনা করা এবং তা তারা করতে থাকুক। পক্ষান্তরে শেখ হাসিনার সরকার দেশের মানুষকে নিয়ে যখন করোনা বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে, তখন বিএনপি সুরক্ষিত গৃহকোণ থেকে মিডিয়ায় অব্যাহত পরামর্শ দিয়ে যাচ্ছে, ও নসিহত করে যাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ সহায়তা এবং খাদ্য সহায়তা, কৃষকদের মাঝে অনুদান বিতরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি এবং সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধিসহ অসংখ্য কাজের কোনোটিই বিএনপির চোখে পড়ে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তাদের দৃষ্টিতে সরকার কিছুই করছে না। উটপাখির মত বালিতে মাথা গুঁজে দিয়ে তারা সত্য আড়াল করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

সরকারের সাফল্যে বিএনপির জ্বালা বাড়ে: কাদের

আপডেট সময় ০৪:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১