ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

৭ টাকায় সব চিকিৎসা দেবে গণস্বাস্থ্য: ডা. জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর স্বল্প ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ৭ টাকায় চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (১৯ জুলাই) দুপুরে যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ আবু হাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা ও শিশুদের পুষ্টিকর খাবার বিতরণকালে তিনি একথা বলেন। গণস্বাস্থ্যে কেন্দ্র ছিল এর আয়োজক।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকের বাংলাদেশ আপনারা বাঁচিয়ে রেখেছেন। আপনাদের পরিশ্রমে, আপনাদের কষ্টে আমাদের শার্ট-প্যান্ট, গাড়ি-ঘোড়ায় চড়ি। আমরা আপনাদের শিশুদের সুস্থতা চাই। আপনাদের শিশুদের লেখাপড়া করতে হবে, যাতে আপনাদের জীবনের উন্নতি হয়। সে জন্য আমরা দু’টি কাজ করেছি। একটা হচ্ছে, সবার জন্য বিশেষ গণস্বাস্থ্য বিমা। দিনে মাত্র সাত টাকা। সাত টাকা খচর করে আপনাদের সব চিকিৎসার ব্যবস্থা আমরা করে দেবো।

তিনি আরও বলেন, আপনারা বাসাবাড়ি, কলকারখানায় প্রচুর কাজ করেন। কারো যদি অসুখ হয় তাহলে আপনাদের সারা মাসের সঞ্চয় শেষ হয় যায়। সেজন্য আমরা স্বাস্থ্য বিমা করেছি। মাসে ২শ টাকা, অর্থাৎ দিনে ৭ টাকা। এই টাকা দিয়ে ডাক্তারের চিকিৎসা পাবেন, অস্থায়ী ওষুধ পাবেন, হাসপাতালে ভর্তি হলে পয়সা (টাকা) লাগবে না। আপনাদের সন্তানদের সুন্নতে খতনা করাতে টাকা লাগবে না। গর্ভবতী মায়েদের টাকা ছাড়াই প্রসব করিয়ে দেবো। তবে আপনাদের পান খাওয়া বন্ধ করতে হবে। বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। এটা শরীরের জন্য ক্ষতিকর। এই টাকা দিয়ে আপনার সন্তানদের পড়াশোনা করাবেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, আপনার সন্তানরা যদি প্রাইমারি স্কুল শেষ করে, কলেজ শেষ করে আমাদের একটা বিশ্ববিদ্যালয় আছে সেখানে অল্প খরচে লেখাপড়ার সুযোগ দেবো। আপনারাই হলেন আমার জাতির ভবিষ্যৎ। আপনার সন্তানদের যেন আপনাদের মতো কষ্ট করতে না হয় সেজন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এসময় ৫শ পরিবারকে মা ও শিশুদের জন্য বিশেষ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ হাসপাতালের সমন্বয়ক অধ্যাপক ডা. শওকত আরমান, গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক ডা. বদরুল হক, স্থানীয় সমাজসেবক মোজাম্মেল হক মাস্টার, প্রেস উপদেস্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

আফগানিস্তানের কাছে হেরে শূন্য হাতে ফিরল বাংলাদেশ

৭ টাকায় সব চিকিৎসা দেবে গণস্বাস্থ্য: ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ০৪:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১