ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

মোশাররফ করিমের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা

আকাশ বিনোদন ডেস্ক :

আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে পর্দায় বাজেভাবে উপস্থাপন করার অভিযোগে অভিনেতা মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) বিকেল ৩টায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬নং আমলি আদালতে এই মামলাটি করা হয়েছে।

মামলার বাদী জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী।

মামলার বাদী গণমাধ্যমকে বলেন, বৈশাখী টেলিভিশনে প্রচারিত ‘হাই প্রেসার-২’নামের একটি নাটকে উকিলদের (আইনজীবী) হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এজন্য নাটকের অভিনেতা ও বৈশাখী টেলিভিশনের সিইও-সহ ৫ জনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৯ জুলাই সকালে নাটকটি তার নজরে আসে। নাটকের কিছু সংলাপ খুবই আপত্তিকর ছিল। দুইটি অংশে ৩৫-৫০ মিনিট এবং এক ঘণ্টা থেকে এক ঘণ্টা ২২ মিনিটের দৃশ্য আপত্তিকর ছিল। তাই তাদের বিরুদ্ধে কুমিল্লার আইনজীবীদের পরামর্শক্রমে তিনি মামলা দায়ের করেছেন।

মোশাররফ করিম ছাড়া অভিযুক্ত অন্যরা হলেন-অভিনেতা মো. জামিল হোসেন, ফারুক আহমেদ, ‘হাই প্রেসার-২’ নাটকের পরিচালক আদিবাসি মিজান এবং বৈশাখী টেলিভিশনের সিইও।

মামলাটি তদন্ত করে ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

মোশাররফ করিমের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা

আপডেট সময় ১১:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১