ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

ধর্ম ব্যবসায়ীরা জাতিকে মহামারির দিকে ঠেলে দিয়েছে: হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:

এক শ্রেণির ধর্ম ব্যবসায়ী মুসলমানদের করোনা হবে না বলে বিভ্রান্ত করে জাতিকে মহামারির দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। তিনি বলেন, সরকার করোনার শুরু থেকেই সবাইকে মাস্ক পরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছে। সরকার মানুষকে সচেতন করে করোনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। তবে কিছু তথাকথিত ধর্মীয় বক্তা মুসলমানদের করোনা হবে না বলে জাতিকে বিভ্রান্ত করেছে।

শনিবার সকালে রাজধানীর বেরাইদ এ কে এম রহমতউল্লাহ স্টেডিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘ধর্ম ব্যবসায়ীরা বিভ্রান্তি সৃষ্টির কারণে কোথাও কোথাও স্বাস্থ্যবিধি মানতে শিথিলতা দেখা গেছে। এই ধর্মীয় বক্তা নামধারী কতিপয় ব্যক্তি করোনা ছড়িয়ে দিতে সহযোগিতা করেছে। এদের বিচারের আওতায় আনতে হবে।’

মাহবুবুল আলম হানিফ বলেন, ‘শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার নির্দেশনা মেনে করোনা মোকাবেলা করে আমরা এগিয়ে যাবো।’

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ১০০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি তেল, এক কেজি লবণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত খাবার ও ঈদসামগ্রী তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে এম রহমতউল্লাহ (এমপি)।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বশির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি, সহ-দপ্তর সম্পাদক আওয়াল শেখ, নির্বাহী সদস্য হিমাংশ কিশোর দত্তসহ স্থানীয় থানা ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

ধর্ম ব্যবসায়ীরা জাতিকে মহামারির দিকে ঠেলে দিয়েছে: হানিফ

আপডেট সময় ১১:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১