ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

ফখরুল ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টির পাঁয়তারা করছেন: বাহাউদ্দিন নাছিম

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, অতীতের মতো এখনো বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করছে। দেশের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করার মধ্য দিয়ে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অসহায় দুস্থ, দিনমজুরের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, তারা মূলত রাজনীতিবিদ নামের কলঙ্ক। গুজব, অপপ্রচার ছড়িয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়। ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি বলেন, বিএনপি-জামায়াত অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশের মানুষকে অন্ধকার ও হতাশায় নিমজ্জিত করে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অপপ্রচার-গুজব ছড়িয়ে মানুষকে হতাশার দিকে ঠেলে দিচ্ছেন। তিনি ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টির পাঁয়তারা করছেন। এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সব নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম এ সাধারণ সম্পাদক।

কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাসচিব খায়রুল আলম প্রিন্স, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান, কৃষিবিদ ইনস্টিটিউশননের দপ্তর সম্পাদক এমএম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোফাজ্জল হোসেন, কৃষিশিল্প ও বাণিজ্য সম্পাদক দেবাশীষ ভৌমিকসহ কেআইবি নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

ফখরুল ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টির পাঁয়তারা করছেন: বাহাউদ্দিন নাছিম

আপডেট সময় ০৯:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১