ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনের সঙ্গে ‘রেড টেলিফোন’ যোগাযোগ চালু করতে চায় যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের সঙ্গে একটি এমার্জেন্সি হটলাইন চালুর সম্ভাব্যতা খতিয়ে দেখছে বাইডেন প্রশাসন। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য এ ব্যবস্থা স্থাপনের চিন্তা করছে যুক্তরাষ্ট্র।

সিএনএন জানিয়েছে, শীতল যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যোগাযোগের জন্য চালু হওয়া ‘রেড টেলিফোনে’র আদলে চালু হতে পারে এ এমার্জেন্সি হটলাইন। তবে এই ধারণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে আর চীনের কাছেও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তোলা হয়নি।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি কমাতে এ পথে হাঁটতে চায় বাইডেন প্রশাসন। এই ধরনের হটলাইন প্রতিষ্ঠিত হলে প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা তার জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হবে।

এর মাধ্যমে সেনাবাহিনীর গতিবিধি কিংবা সাইবার হামলা নিয়ে সতর্কবার্তাও আদানপ্রদান করা যাবে।

যুক্তরাষ্ট্রে বলছে, চীনা সেনাবাহিনীর আক্রমণাত্মক মনোভাব দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সুযোগ বাড়িয়েছে। এ জন্য তারা মনে করে, ভবিষ্যতে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি এড়াতে এ বিষয়ে অনেক কাজ করতে হবে।

আর এ বিষয়টাকে মাথায় রেখে যুক্তরাষ্ট্র মূলত চীনের সাথে যোগাযোগ বৃদ্ধির বিষয়টাকেই গুরুত্বপূর্ণ মনে করছে। মনে করা হচ্ছে, যোগাযোগটা ভালো করতে পারলে কোনো সংকটজনক পরিস্থিতি ঠেকানো যাবে।

তবে এই ধরনের যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ এবারই প্রথম নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে সেই উদ্যোগ আর আগায়নি। বাইডেন প্রশাসন তা এগিয়ে নিতে চাইলেও বেশ কিছু বিস্তারিত বিষয় এখনও চূড়ান্ত করার বাকি রয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীনের সঙ্গে ‘রেড টেলিফোন’ যোগাযোগ চালু করতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১