ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সাথে ধোঁকাবাজি: সালাহউদ্দিন

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থনের মাধ্যমে ধানের শীষের ভূমিধস বিজয় হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলছে, তারা মূলত ধর্মপ্রাণ সাধারণ মানুষের সাথে ধোঁকাবাজি করছে।

বুধবার দুপুরে চকরিয়ার শাহারবিল ইউনিয়নে তার সপ্তম দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পাবে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণই হবে সরকারের প্রধান চালিকাশক্তি। শহিদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণই আমাদের প্রধান লক্ষ্য, যেখানে কোনো মাকে আর সন্তান হারানোর বেদনা সইতে হবে না।

দেশ নিয়ে বিএনপির সুনির্দিষ্ট রূপরেখা ও পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশ নিয়ে আমাদের ভিশন পরিষ্কার। অন্য কোনো দলের যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, তবে তারা তা প্রকাশ করুক। জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দিবে। কিন্তু ধর্মের দোহাই দিয়ে বা জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়।

এদিন শাহারবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সাথে ধোঁকাবাজি: সালাহউদ্দিন

আপডেট সময় ০৩:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬