ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক:

সংগঠনের সুপার ইউনিট খ্যাত ঢাকা মহানগরের চারটি ইউনিটের দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। চার ইউনিট হলো উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম। আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে মহানগর উত্তরের আহ্বায়ক জসিম সিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল, মহানগর দক্ষিণে আহ্বায়ক শাহ আলম (পাভেল সিকদার), সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, মহানগর পূর্বে শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব আল আমিন এবং মহানগর পশ্চিমে মহসিন সিদ্দিকী রনি ও সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন।

গত ১৬ জুন মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রদল। ওই সময়ে সংগঠনের নেতারা জানান, প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার জন্য আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট নতুন কমিটি গঠন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই এসব কমিটি ঘোষণা করেছে সংগঠনের নেতৃবৃন্দ। তবে নতুন কমিটি একতরফাভাবে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষুব্ধ মহানগরের চার ইউনিটের অধিকাংশ নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা

আপডেট সময় ১১:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১