ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক লাঞ্ছিত, যুবক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জ জেলার সদর হাসপাতালের জরুরি বিভাগের ঢুকে চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম মিজানুর রহমান (২০)। তিনি সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকার বাসিন্দা। মিজানুর রহমান এর আগে গত বছরের ৪ ডিসেম্বর রাতে সদর হাসপাতালের এক নার্সের গলায় ছুরিকাঘাত করে আহত করেছিল। সে সময় মিজানুরের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করা হয়েছিল এবং নার্সরা কর্মবিরতি পালন করেছিলেন।পরবর্তী সময়ে সালিসি সভায় ওই ঘটনার মীমাংসা করা হয়।

জানা যায়, অভিযুক্ত মিজানের ভাইয়ের জ্বর থাকায় আজ সকালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসককে বাসায় নিতে এসেছিল মিজান। কিন্তু দায়িত্বরত চিকিৎসক আবু জাহিদ মাহমুদ বাসায় যেতে অনাগ্রহ দেখিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে আসতে বলেন। এরপর মিজান তার ভাইকে নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসক জাহিদ মাহমুদ রোগীকে দেখেন। তারপর ব্যবস্থাপত্র লিখার সময় হঠাৎ করে চিকিৎসককে চড় মেরে বসেন মিজান।

খবর পেয়ে ঘটনার পরপরই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনিসুর রহমান হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম ও অন্যান্য চিকিৎসকদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবু জাহিদ মাহমুদ বলেন,‘মিজানুর রহমান নামের ওই লোক সকালে রোগী দেখতে তার বাড়িতে যেতে বলেছিল। কিন্তু আমি জানিয়েছিলাম জরুরি বিভাগ ফেলে বাসায় যাওয়া সম্ভব নয়। এরপর রোগী নিয়ে হাসপাতালে আসে এবং আমাকে লাঞ্ছিত করে।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনিসুর রহমান বলেন, ‘হাসপাতালে এসে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদুর রহমান জানান, ‘মিজানকে আটক করা হয়েছে। হাসপাতাল থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক লাঞ্ছিত, যুবক আটক

আপডেট সময় ০৯:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১