ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মোবাইল-কম্পিউটার কিনতে ৭০ শতাংশ ঋণ দেবে ব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক:

ডিজিটাল ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব) কেনার জন্য ব্যাংক থেকে ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে। অর্থাৎ একটি মোবাইলের দাম ১০ হাজার টাকা হলে ব্যাংক থেকে ৭ হাজার টাকা ঋণ নেওয়া যাবে।

বাকি ৩০০০ টাকা গ্রাহককে দিতে হবে। কোনো গ্রাহক চাইলে ভোক্তা ঋণের আওতায় এই সুবিধা নিতে পারেন।

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান থাকায় শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এছাড়া সরকারের রূপকল্প “ডিজিটাল বাংলাদেশ” গড়ার অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে নির্ভরযোগ্য ডিজিটাল অভিগমন এবং তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ মানবসম্পদ উন্নয়নে আইসিটি খাতে অর্থায়নকে উৎসাহিত করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে ভোক্তা ঋণের আওতায় গ্রাহকের অনুকূলে ডিজিটাল ডিভাইস (ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, ট্যাব ইত্যাদি) ক্রয় বাবদ ঋণ বিতরণের ক্ষেত্রে বিদ্যমান ঋণ-মার্জিন অনুপাত ৩০:৭০ এর পরিবর্তে সর্বোচ্চ ৭০:৩০ অনুপাত অনুসরণ করা যাবে বলে ব্যাংকগুলোকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

মোবাইল-কম্পিউটার কিনতে ৭০ শতাংশ ঋণ দেবে ব্যাংক

আপডেট সময় ১১:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১