ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দিচ্ছে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা সংকটকালে সাহস যোগানের পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, সংকটকালে সাহস যোগানের পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার যে অপচেষ্টা করছে তা বন্ধ করতে হবে। করোনার এই সংকটে জনগণকে বাঁচানোর জন্য বিএনপিসহ সবাইকে দলমত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সোমবার (১২ জুলাই) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভাইরাস দলমত চিনে না ৷ বিষোদগার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানাচ্ছি।

সরকার একলা চলো নীতিতে বিশ্বাসী, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, সংকটের শুরু থেকেই শেখ হাসিনা দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বারবার। প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই করোনা মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। অথচ বিএনপি শুরু থেকে নিজেদের আইসোলেশনে রেখে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগ সংকটের শুরু থেকে জনগণের পাশে রয়েছে।

তিনি বলেন, করোনার এই মহামারিতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেসব দেশে সংক্রমণ ভয়ানক রূপ নিয়েছে সেখানেও বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করা হচ্ছে। বিশেষজ্ঞরা কোনো দলের নয়। অথচ বিএনপি চায় তাদের নিয়ে কমিটি হোক, পৃথিবীর কোথাও দলীয় কমিটির রেওয়াজ নেই।

সংক্রমণের উচ্চমাত্রার সঙ্গে তাল মিলিয়ে বিএনপির অপপ্রচারও চলছে উচ্চমাত্রায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অসহায় মানুষের জন্য তাদের মায়াকান্না বক্তৃতা বিবৃতিতেই সীমাবদ্ধ। বিএনপি একবার বলে ‘কঠোর লকডাউন’ আবার বলে ‘লকডাউনে’ মানুষ হয়রানির শিকার হয় এখন আবার বলছে কারফিউ সমাধান নয়। আমি বিএনপি নেতাদের কাছে জানতে চাই সরকার কি বলছে কারফিউতে সমাধান?

বিএনপি সর্বত্র দুর্নীতির গন্ধ খুঁজে পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আক্রান্ত করা এটা নতুন ধরনের কোনো ভাইরাস সংক্রমণের লক্ষণ কিনা তা একমাত্র চিকিৎসকরাই বলতে পারবেন। বিএনপির ঘ্রাণ শক্তিই আসলেই দুর্নীতি গ্রস্ত। যাদের যে কাজে আগ্রহ তাদের নজর সেদিকে থাকাই স্বাভাবিক!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দিচ্ছে: কাদের

আপডেট সময় ০৪:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১