ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনে তুরস্ক চুপ থাকেনি, থাকবেও না: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসনের বিপক্ষে তুরস্ক কখনও নীরব থাকেনি, ভবিষ্যতে থাকবেও না। এমন হুশিয়ারি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরাইলের বর্বর নীতিতে পরিবর্তন না এলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আসবে না।

শনিবার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। এ সময় দুই নেতা দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। খবর আনাদুলো ও ডেইলি সাবাহর।

এরদোগান মাহমুদ আব্বাসকে আশ্বস্ত করে বলেন, ইসরাইলি দখলদারিত্ব অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি সদূর পরাহতই থাকবে। ফিলিস্তিনে ইসরাইলি অন্যায়ের বিপরীতে তুরস্ক চুপ থাকবে না।

দুই নেতার মধ্যে সোয়া এক ঘণ্টার বৈঠক হয়ে গেল। দুদেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর দুদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রুদ্ধদ্বার বৈঠক হয় তুরস্কে।

গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলার সময় তেলআবিবের বর্বরতা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেয় তুরস্ক। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে কয়েক দশক ধরে তাদের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার তুরস্ক। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ রেজুল্যুশনের ভিত্তিতে এই সঙ্কট সমাধানের পক্ষে তুরস্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনে তুরস্ক চুপ থাকেনি, থাকবেও না: এরদোগান

আপডেট সময় ০৫:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১