ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘সিরিজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির মানে হয় না’

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের তৃতীয় দিন ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বাংলাদেশ। কিন্তু গতকাল দিনের খেলা শেষে হুট করেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, মাহমুদউল্লাহ রিয়াদ নাকি টেস্ট থেকে অবসর নিতে যাচ্ছেন।

যিনি ১৬ মাস পর সাদা পোশাকে খেলতে নেমেই দেড়শ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন। সেই মাহমুদউল্লাহই কিনা টেস্ট ছেড়ে দেবেন?

গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, মাহমুদউল্লাহ নাকি শুক্রবার ড্রেসিংরুমে তার সতীর্থদের এই তথ্য জানিয়েছেন। হতাশা এবং ক্ষোভ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ তাকে টেস্ট থেকে একপ্রকার বাতিল করে দিয়েছিল কোচ এবং টিম ম্যানেজম্যান্ট। কিন্তু বিসিবি অফিসিয়ালি এখনও কিছু জানে না। মাহমুদউল্লাহর অবসরের বিষয়ে আনঅফিসিয়ালি বিসিবির কোনো কর্মকর্তাও মুখ খুলতে চাননি। তবে বিসিবি বস নাজমুল হাসান পাপন গণমাধ্যমের কাছে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।

পাপন বলেছেন, জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে সব ক্রিকেটাররা লিখিতে দিয়েছে যে তারা কে কোন ফরম্যাটে খেলবে। মাহমুদউল্লাহ নাকি তিন ফরম্যাটে খেলার লিখিত অঙ্গীকার করেছেন। এবার মাহমুদউল্লাহ যদি সত্যিই এমন কিছু করতে চান, নাজমুলের কাছে তা হবে বড় আশ্চর্যের ব্যাপার। এছাড়া সিরিজের মাঝপথে এমন সিদ্ধান্ত নেওয়া পাপন ভালো চোখে দেখছেন না। এটা তার কাছে ‘বিশৃঙ্খলা সৃষ্টি’। যা একেবারেই অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে মাহমুদউল্লাহও এখন পর্যন্ত কোনো কথা বলেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

‘সিরিজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির মানে হয় না’

আপডেট সময় ০৭:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১