ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবানের হাতে আফগানিস্তানের ৭ পাইলট নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহী গোষ্ঠী তালেবানের হাতে অন্তত সাতজন আফগান পাইলট নিহত হয়েছেন। আফগানিস্তানের সামরিক বাহিনীর দুইজন সিনিয়র কর্মকর্তার বরাতে ব্রিটিশ নিউজ এজেন্সি রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, আফগান পাইলটরা সরকারি বাহিনীর মহামূল্যবান সম্পদ। এ কারণে পাইলটরা তালেবানের হিটলিস্টে রয়েছে। তালেবানের বিমান বাহিনী না থাকায় পাইলটদের হত্যা করে তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে।

রয়টার্স হত্যাকাণ্ডের শিকার সাত পাইলটের মধ্যে অন্তত দুইজন পাইলট হত্যার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে। এসব পাইলটদেরকে ঘাঁটির বাইরে গুপ্ত হত্যা করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।

আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী চলে যাবার খবরে তালেবান হামলা করে একের পর এলাকা দখল করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ধারণা করছে, সেপ্টেম্বরের পরবর্তী ৬ থেকে ১২ মাসের মধ্যে তালেবান কাবুল দখল করবে।

পাইলট হত্যার বিষয়ে রয়টার্স নিউজ এজেন্সি তালেবানের কাছে মন্তব্য জানতে চাইলে তালেবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ ‘জামারায়’ নামে একজন পাইলটকে হত্যার তথ্য নিশ্চিত করেন। পাইলটদের হত্যার মিশন শুরু করার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এই পাইলটরা আমাদের লোকদের ওপর বোমা নিক্ষেপ করে।

চলতি বছর জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম তিন মাসে তালেবানের হাতে ২২৯ জন বেসামকি নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে, একই সময় আফগান বিমান বাহিনীর হাতে ৪১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

তালেবান মোট কতজন পাইলটকে হত্যা করছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি।

যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন বলেছে, তালেবানের হাত তারা বেশ কয়েকজন পাইলট হত্যার তথ্য পেয়েছেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন কিংবা তদন্ত প্রতিবেদন দিতে অস্বীকৃতি জানান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তালেবানের হাতে আফগানিস্তানের ৭ পাইলট নিহত

আপডেট সময় ১০:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১