ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

আগুনে মৃত্যুর দায় এড়াতে পারে না সরকার : ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের মর্মান্তিক মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার একদিকে লকডাউন ঘোষণা করেছে, অন্যদিকে মিল-কল কারখানা চালু রেখেছে। লকডাউন নিয়ে সরকারের দ্বৈত-নীতির কারণে নারায়ণগঞ্জের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে এসে অগ্নিকাণ্ডে নির্মমভাবে জীবন দিতে হলো খেটে খাওয়া শ্রমিক-কর্মচারীদেরকে। এর দায় সরকার এড়াতে পারে না।

আজ শুক্রবার নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে বহু শ্রমিকের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।

ঘটনার সঠিক তদন্ত করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, নিহত-আহতদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, এ ধরণের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ কর্মক্ষেত্র ও শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তিনি অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

আগুনে মৃত্যুর দায় এড়াতে পারে না সরকার : ফখরুল

আপডেট সময় ১১:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১