ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবজি খেলে সময় পার করছেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারবেন কিনা তামিম, তা আগে থেকেই সে শঙ্কা ছিল।

চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঝপথেই বিশ্রামে চলে যান এ ড্যাশিং ওপেনার। লক্ষ্য ছিল কিছু দিন বিশ্রামে থাকলে হয়তো হারারে টেস্টের আগেই কমে যাবে হাঁটুর পুরনো ব্যথা। কিন্তু শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যতে রূপ নিল।

হারারে টেস্টে এখন দর্শক হয়েই থাকতে হচ্ছে তামিমকে। মাহমুদউল্লাহ, তাসকিনরা যখন মাঠ কাঁপাচ্ছেন, তখন তা চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় নেই তার।

তবে অবসর সময়টা কাটানোর দারুণ এক ব্যবস্থা করেছেন ওয়ানডে দলের অধিনায়ক। জনপ্রিয় অনলাইন গেম পাবজি খেলে সময় পার করছেন তিনি।

বিষয়টি নিজেই জানিয়েছেন তামিম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন তামিম। সেখানে মোবাইল হাতে তাকে গেম খেলতে দেখা যাচ্ছে।

ক্যাপশনে তামিম লিখেছেন— অবসরে মজাদার পাবজি মোবাইল গেমস খেলছি।

বাংলাদেশের ড্যাশিং ওপেনারের হাঁটুর ব্যথাটা অনেক পুরনো। ডিপিএলে প্রথম রাউন্ডে খেলার সময় সেই চোটেই আঘাত পান তামিম। জিম্বাবুয়ে সফরের কথা মাথায় রেখে তাকে ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল তখন।

গত ৩ জুলাই ১৫ দিন পার হয়। এর পরও তামিমকে নিয়ে দল ঝুঁকি নিতে চায়নি। তাই প্রস্তুতি ম্যাচের স্কোয়াডেও ছিলেন না তিনি।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন বাঁহাতি এ ব্যাটসম্যান। তাতে উল্টো বিপদই ঘটে। চোট আবার মাথাচাড়া দিয়ে ওঠে।

তামিমের চোট নিয়ে গত ১ জুলাই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছিলেন—‘তার চোট পুরোপুরি ঠিক হয়নি। আমরা তাকে বিশ্রাম নিতে বলেছি। বিশ্রাম মানে এই নয় যে, শুয়ে-বসে কাটাতে হবে। মাঠে যাবে, ব্যাটিং অনুশীলন করবে, রানিংও করবে। যদি তাতে সমস্যা হয়, তা হলে বিশ্রামে থাকবে। এ বিষয়ে আমরা ইতিবাচক। তবে এর মধ্যে সেরে না উঠলে তার বিশ্রামের মেয়াদ আরও বাড়ানো হবে।’

এর পরও তামিম নিজ উদ্যোগে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ শল্যবিদ ডেভিড ইয়াংয়ের সঙ্গে যোগাযোগ করেন। হাঁটুর স্ক্যানের কপি পাঠান ইয়াংকে। সব দেখে ইয়াং পরামর্শ দিয়েছেন, পূর্ণ বিশ্রাম নিতে হবে। জিম্বাবুয়ে সফরের কোনো ম্যাচে না খেলাই ভালো তামিমের জন্য।

যদিও তামিম চাচ্ছেন খেলতে। দেশের জন্য নিজেকে বিলিয়ে দিতে। তবে তামিম প্রশ্নে খুব সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলীয় সূত্রে জানা গেছে, ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় অন্তত এই সিরিজটি খেলতে চাইছেন তামিম। তবে টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যাবে না হয়তো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাবজি খেলে সময় পার করছেন তামিম

আপডেট সময় ০৬:২৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১