ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্ভিক্ষের মুখে থাকা উত্তর কোরিয়ার পাশে দাঁড়ানোর প্রস্তাব রাশিয়ার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার করোনা মহামারীর কবলে চরম দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাওয়া উত্তর কোরিয়ার পাশে দাঁড়ানোর প্রস্তাব জানালো রাশিয়া। জানা গেছে, কিম জং উনের উত্তর কোরিয়াকে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ। যদিও এর আগে, বিভিন্ন দেশের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। খবর বিবিসি’র।

এদিকে, পরমাণু অস্ত্র ও নিত্য নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত থাকলেও খাদ্য সংকটে রয়েছে কিমের উত্তর কোরিয়া। এ বছর ৮ লক্ষ ৬০ হাজার টন খাদ্যের অভাব রয়েছে দেশটিতে। যার ফলে আগামী মাস থেকেই সে দেশে প্রবল খাদ্যাভাব দেখা দিতে চলেছে। বুধবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এমন আশঙ্কার কথাই জানিয়েছে।

গত বছর থেকেই একদিকে অতিমারি, অন্য দিকে প্রবল ঘূর্ণিঝড় ও বন্যার দাপটে কিম জং উনের দেশের অর্থনীতি সমস্যার সম্মুখীন হয়েছে। এ বছরে সেই সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে। ঠিক কী জানানো হয়েছে জাতিসংঘের রিপোর্টে?

রিপোর্ট অনুযায়ী, উত্তর কোরিয়ার সমস্ত মানুষের পেট ভরাতে ১১ লক্ষ টন খাদ্য প্রয়োজন। কিন্তু বাণিজ্যিক আমদানিতে ২ লক্ষ হাজার টনের বন্দোবস্ত করা সম্ভব হয়েছে। সুতরাং ৮ লক্ষ ৬০ হাজার টন খাদ্যের অভাব প্রকট হয়ে উঠেছে। কোনো ভাবে এই ঘাটতি পূরণ করা সম্ভব না হলে অচিরেই প্রবল সংকটের মুখে পড়তে চলেছে সে দেশের সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত জুনেই উত্তর কোরিয়ার শাসক কিম উদ্বেগ প্রকাশ করেছিলেন খাদ্য পরিস্থিতি নিয়ে। জানিয়েছিলেন, অর্থনীতির খানিকটা উন্নতি হলেও খাদ্য পরিস্থিতি ক্রমশই ভয়াবহ উঠছে। এমন পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাতে দেখা গিয়েছিল তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুর্ভিক্ষের মুখে থাকা উত্তর কোরিয়ার পাশে দাঁড়ানোর প্রস্তাব রাশিয়ার

আপডেট সময় ০৭:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১