ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

জাতীয় আপৎকালীন পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব বিএনপির

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে বিপর্যয়কর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত দেশের সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিত ও প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক-স্বাস্থ্যকর্মী নিয়োগের পরামর্শ দিয়েছে বিএনপি। এইসঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সবাইকে নিয়ে দ্রুত জাতীয় আপৎকালীন পরামর্শক কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এ দাবি করেন।

‘বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ যেসব দেশ করোনার ভয়াবহ পরিস্থিতি থেকে ভালো অবস্থানে এসেছে সেসব দেশের উদাহরণ টেনে ফখরুল বলেন, যেসব দেশে করোনা পরিস্থিতি উন্নতি হয়েছে তারা সুনির্দিষ্ট পরিকল্পনা, টিকাদান কর্মসূচি, অর্থনৈতিক অবস্থার পুনরুদ্ধার কার্যক্রম হাতে নিয়েছে৷ কিন্তু দেশের ভোটারবিহীন সরকার সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়নি।

লকডাউনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা না করে লকডাউন দেয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। এখন লকডাউন অনেকটা হাস্যরসে পরিণত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

জাতীয় আপৎকালীন পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব বিএনপির

আপডেট সময় ০১:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১