ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় আক্রান্ত তৌসিফ

আকাশ বিনোদন ডেস্ক : 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৬ জুলাই) রাত তৌসিফের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তার স্ত্রী জারা মাহবুব।

জারা ফেসবুকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে লেখেন, “‌সবাইকে জানাতে চাচ্ছি যে, তৌসিফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অনুগ্রহ করে সবাই বাসায় থাকুন, নিরাপদে থাকুন।”

জানা যায়, গত বেশ কিছুদিন ধরেই অভিনেতা তৌসিফ মাহবুবের শারীরিক অবস্থা খারাপ ছিল। এক পর্যায়ে করোনা পরীক্ষা করানো হয়। সেখানে রেজাল্ট পজিটিভ আসে তার। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এ অভিনেতা।

এর আগে, গত বছরের নভেম্বরে তৌসিফপত্নী ও তার শ্বশুরবাড়ির সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেসময় অভিনেতা নিজেও আক্রান্ত বলে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তৌসিফ জানিয়েছিলেন, স্ত্রীর সেবা করেও ভাইরাসটিতে আক্রান্ত নন তিনি। তার রিপোর্ট নেগেটিভ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসানুল হক ইনুর সাজা চ্যালেঞ্জ করে ২৩ যুক্তি

করোনায় আক্রান্ত তৌসিফ

আপডেট সময় ১০:১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১