ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিজের ‘স্ত্রী’ এখন সৎমা, নিরুদ্দেশ বাবাকে খুঁজতে গিয়ে আবিষ্কার করলেন যুবক!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

এমনটা যে হবে, তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি ভারতের উত্তরপ্রদেশের ওই যুবক। ভেবেছিলেন, বাবার হদিস খুঁজে বের করবেন। অবশেষে বাবার নতুন ঠিকানা খুঁজেও পেলেন। তবে বাবার সঙ্গে খুঁজে পেলেন নিজের সাবেক স্ত্রীকেও। যদিও তার প্রাক্তন এখন বাবার বর্তমান স্ত্রী। অর্থাৎ সম্পর্কে তার সৎমা! তাদের একটি ২ বছরের বাচ্চাও রয়েছে। অর্থাৎ সম্পর্কে সেই বাচ্চাটি ওই যুবকের ভাই!

গল্প নয়, উত্তরপ্রদেশের বাদায়ূঁ জেলার ২২ বছরের এক যুবকের সঙ্গে এমনটাই ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বাদায়ূঁতে নিজের পরিবারকে ছেড়ে সম্ভল জেলায় আলাদা থাকতে শুরু করেছিলেন ওই যুবকের বাবা। পেশায় সাফাইকর্মী ৪৮ বছরের ওই ব্যক্তি সংসারে টাকাপয়সা পাঠানোও বন্ধ করে দেন।
এরপর তার ঠিকানা জানতে তথ্যের অধিকার আইনে (আরটিআই) মামলা করেন যুবক। তাতেই জানতে পারেন তার ‘নতুন মা’য়ের কথা। ২০১৬ সালে তার সঙ্গেই বিয়ে হয়েছিল যুবকের। সে সময় দু’জনই ছিলেন অপ্রাপ্তবয়স্ক। সে বিয়েও টিকেছিল মাস ছয়েক। স্বামীকে মদ্যপ বলে দাবি করে বিবাহবিচ্ছেদ করেন মেয়েটি। তারপর শত চেষ্টাতেও ফিরে আসেননি।

প্রাক্তন স্ত্রীর সম্পর্কে জানতে পেরে পুলিশে অভিযোগ করেছেন ওই যুবক। তার অভিযোগের পর দু’পক্ষকে আলোচনায় ডাকে স্থানীয় বিসৌলি থানার পুলিশ।

তবে বরফ যে গলবে, সে আশা ক্ষীণ। সৎমায়ের দাবি, দ্বিতীয় পক্ষের সঙ্গে সুখে ঘরকন্না করছেন তিনি। প্রাক্তনের কাছে ফিরতে চান না।

বিসৌলি থানার এক কর্মকর্তা বলেন, “যুবকের প্রথম বিয়ের সময় দু’জনই নাবালক ছিল। তাছাড়া, সে বিয়ের কোনও নথিও নেই। তাই এ মামলা রুজু করা সম্ভব হয়নি। তবে ফের আলোচনার জন্য আরও একটা নোটিশ দেওয়া হবে দু’পক্ষকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নিজের ‘স্ত্রী’ এখন সৎমা, নিরুদ্দেশ বাবাকে খুঁজতে গিয়ে আবিষ্কার করলেন যুবক!

আপডেট সময় ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১