ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশ পরিচালনার যোগ্যতা নেই সরকারের: দুদু

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়াম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশ পরিচালনার কোনো রকম যোগ্যতা নেই এই সরকারের। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘চালের দাম কমাও মানুষ বাঁচাও’ শীর্ষক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে চালের যে সংকট, খাদ্যের যে সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সংকট; অতীতে কোনো সরকারের আমলে দেখা যায়নি। এছাড়া বর্তমান সরকার চাল উৎপাদন করে নাকি বিদেশে রফতানি করে, এ কথা দেশবাসীকে তারা শুনিয়েছে।

তিনি আরো বলেন, অপশাসন, খুন, গুম, নিখোঁজ, ভোটাধিকার কেড়ে নেওয়ার ব্যাপার যেমন আছে, ঠিক তেমনি মোটা চালের দাম ৭০ টাকা হওয়ায় খেটে খাওয়া মানুষের নাভিঃশ্বাস উঠেছে। সর্বস্তরের মানুষের মাঝে আজ হাহাকার উঠেছে। রোহিঙ্গা, আইন-শৃঙ্খলা, অর্থনীতিসহ এই সরকার সবদিক থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশ পরিচালনার যোগ্যতা নেই সরকারের: দুদু

আপডেট সময় ০৫:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭