ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৈন্য স্থানান্তরের অর্থ তালেবানের হাতে জেলার পতন নয়: কাবুল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান বলেছেন, নিরাপত্তা বাহিনীকে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নেওয়ার অর্থ তালেবানের হাতে বিভিন্ন জেলার পতন নয়।

তিনি রবিবার গণমাধ্যমকে বলেছেন, নতুন নতুন জেলা দখলের যে দাবি তালেবান করে যাচ্ছে তা সঠিক নয় বরং আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে এক জেলা থেকে অন্য জেলায় সরিয়ে নেওয়া হচ্ছে মাত্র। তিনি একে ‘কৌশলগত পশ্চাদপসরণ’ বলে দাবি করেন।

অ্যারিয়ান বলেন, একটি জেলাও দখলে রাখার সামর্থ্য তালেবানের নেই। যেসব জেলায় তালেবান নিজেদের শক্তি প্রদর্শন করেছে তা সাময়িক এবং তাদেরকে অবশ্যই এসব জেলার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার একই সময়ে দেশটিতে তালেবানের হামলা নজিরবিহীনভাবে বেড়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে তালেবানের হাতে একের পর এক জেলার পতন হচ্ছে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই এ ঘটনা ঘটছে স্থানীয় গোত্রীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় বিনা রক্তপাতে। সরকারি বাহিনী হয় নিজেদের অবস্থান থেকে সরে যাচ্ছে অথবা তালেবানের কাছে আত্মসমর্পন করছে।

আফগান সরকার তালেবানের হাতে জেলাগুলোর পতনকে ‘কৌশলগত পশ্চাদপসরণ’ বলে দাবি করলেও তালেবান এরইমধ্যে দেশটির ৪০০ জেলার মধ্যে ১৭৬টি জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৈন্য স্থানান্তরের অর্থ তালেবানের হাতে জেলার পতন নয়: কাবুল

আপডেট সময় ১২:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১