ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সোনাগাজীতে বিয়ের অনুষ্ঠানে সেনাবাহিনী, বরকে রেখে পালাল সবাই

আকাশ জাতীয় ডেস্ক:

ফেনীর সোনাগাজীতে লকডাউনের মধ্যে বিয়ের অনুষ্ঠান আয়োজন হলে সেখানে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে উপস্থিত হন এসিল্যান্ড। সোনবাহিনীর উপস্থিতি দেখে বরকে রেখে পালালেন বরের সঙ্গীসহ সকল অতিথি।

রবিবার দুপুর দুইটার দিকে সোনগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এমন ঘটনা ঘটে।

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জানান, লকডাউন অমান্য করে সফরপুর ছলিম উদ্দিন মুন্সি বাড়িতে হেদায়েত উল্যার মেয়ের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন সেনাবাহিনীর সদস্যদের নিয়ে অভিযান চালায়। সেনা সদস্যদের দেখেই উপস্থিত সকলে বরকে রেখে দিক বেদিক ছুটতে থাকে। পরে এসিল্যান্ড মেয়ের বাবা থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে এমন কাজ করবে না মুচলেকা দিয়ে তার (চেয়ারম্যানের) মাধ্যমে স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করার আদেশ দেন।

সহকারী ভূমি কমিশনার জাকির হোসেন জানান, সচেতনতার অভাবে মানুষ কঠোর লকডাউন ভঙ্গ করে সামাজিক অনুষ্ঠান আয়োজন করছে। কঠোর লকডাউন ভঙ্গ করে সামাজিক অনুষ্ঠান আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে স্বল্প পরিসরে বিয়ের কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোনাগাজীতে বিয়ের অনুষ্ঠানে সেনাবাহিনী, বরকে রেখে পালাল সবাই

আপডেট সময় ১০:০২:১১ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১