ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের ওপর নিপীড়নের নিন্দা জানাবার ভাষা নেই: সুলতানা কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, মিয়ানমার সরকারের এই অমানবিক, নিষ্ঠুর গণহত্যা ও সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত নিপীড়নের নিন্দা জানাবার ভাষা নেই। এছাড়া জার্মানিতে নাৎসি বর্বরতার যে নজির সৃষ্টি হয়েছিল মিয়ানমারের সামরিক জান্তার রোহিঙ্গাবিরোধী অভিযান তারই পুনরাবৃত্তি। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল লাউঞ্জে মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘুদের হত্যা-নির্যাতনের প্রতিবাদ ও তাদের মানবাধিকার রক্ষার দাবি শীর্ষক এ সংবাদ সম্মেলনের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এমন নগ্ন মানবাধিকার লঙ্ঘন ও ব্যাপক বর্বরতার নজির কেবলমাত্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে পাকিস্তানি হানাদারের নিষ্ঠুরতা ও নির্বিচার গণহত্যার সঙ্গে তুলনীয়। এছাড়া তিনি মিয়ানমারের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত শাসকগোষ্ঠীর প্রতি চরম ধিক্কার জানাবার পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের কাছে অবিলম্বে মুসলিম-হিন্দু-নির্বিশেষে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর এ অমানবিক নিধনযজ্ঞ, হত্যা, উৎপীড়ন বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তিনি আরো বলেন, মিয়ানমারের ক্ষমতাসীন দলের এবং আনুষ্ঠানিক সরকারপ্রধান অং সান সু চির গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রোহিঙ্গা সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ওপর অমানবিক নির্যাতন ও হত্যার কোনো স্বীকৃতি নেই। তাদের দেশে ফিরিয়ে নেওয়া বা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুযায়ী তাদের নাগরিক অধিকার, মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুলতানা কামাল, খুশী কবির, অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত, অধ্যাপক এম এম আকাশ, অ্যাডভোকেট তোবারক হোসেইন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, শামসুল হুদা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গাদের ওপর নিপীড়নের নিন্দা জানাবার ভাষা নেই: সুলতানা কামাল

আপডেট সময় ০৫:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭