ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সালাম সালাম হাজার সালাম’ খ্যাত গীতিকার ফজল-এ-খোদা আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:

চলে গেলেন বিশিষ্ট কবি, গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদা (৮১)। রোববার (০৪ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

করোনা আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

ফজল-এ-খোদার বড় ছেলে ওয়াসিফ-এ-খোদা তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল ১১টায় রায়েরবাজার কবরস্থান মসজিদে জানাজা শেষে সেখানেই তার বাবাকে দাফন করা হবে।

‘সালাম সালাম হাজার সালাম…’ গানের রচয়িতা ছিলেন ফজল-এ-খোদা। এটি ছাড়াও তিনি বহু কালজয়ী গানের গীতিকার। এর মধ্যে উল্লেখযোগ্য-‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’ ইত্যাদি।

তিনি বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন ১৯৬৩ সালে। ১৯৬৪ সালে টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন।

ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করেছিলেন ফজল-এ-খোদা। দেশাত্মবোধক, আধুনিক, লোক সংগীত এবং ইসলামিক গান লিখে তিনি প্রশংসা কুড়িয়েছেন। ঢাকা বেতারের সাবেক এই আঞ্চলিক পরিচালক শিশু কিশোরদের সংগঠন শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা পরিচালক।

বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ফজল-এ-খোদার লেখা ‘সালাম সালাম হাজার সালাম গানটি’ রয়েছে ১২তম স্থানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘সালাম সালাম হাজার সালাম’ খ্যাত গীতিকার ফজল-এ-খোদা আর নেই

আপডেট সময় ১১:৫২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১