ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বিএনপি’র নেতারা আ. লীগে যোগ দিতে যোগাযোগ করছেন: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য যোগাযোগ করছেন।

শনিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, ‘বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব বিএনপি দেখছে, তা দুঃস্বপ্ন মাত্র। উল্টো এখন বিএনপি’র সর্ব পর্যায়ের নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য গোপনে যোগাযোগ করছে।’

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে যেমনি তারা নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়িয়েছিল তেমনি হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখনও মরিয়া হয়ে অন্ধকার গলিতে হাঁটছে।

‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোনো সঙ্কট নেই’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে সঙ্কট নেই বলার মাঝেই মনে হচ্ছে ‘ডাল মে কুচ কালা হ্যায়’।

জনগণের অধিকার আদায়ে বিএনপি নেতাদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির এ প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। তারা জনগণের মনের ভাষা ও মাঠের পরিস্থিতি বুঝার অক্ষমতায় ক্রমশ মানুষের প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে।

ক্ষমতায় থাকাকালীন জনগণের অধিকার হরণ করাই ছিল বিএনপি’র রাজনীতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপরদিকে অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বিএনপি’র নেতারা আ. লীগে যোগ দিতে যোগাযোগ করছেন: কাদের

আপডেট সময় ১১:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১