ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

খালেদার সংসার টিকিয়ে রাখতে জিয়াকে পদোন্নতি দেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সংসার টিকে রেখেছিলেন বঙ্গবন্ধু। এই সংসারটি টিকিয়ে রাখার জন্য জিয়াকে পদোন্নতি দিয়ে ঢাকায় এনে সেনাবাহিনীর উপ-প্রধান করেছিলেন বঙ্গবন্ধু।

শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আজ বিএনপির কাছ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর সেনাবাহিনীতে থেকে মেজর জেনারেল জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিল। বঙ্গবন্ধু হত্যার যে পরিকল্পনা করা হয়েছিল যার মূল শক্তি ছিল জিয়াউর রহমান। তিনি সেনাবাহিনীর উপ-প্রধান ছিল। জিয়াউর রহমান না থাকলে এই পরিকল্পনা করতে পারতো না।

বাজেট অধিবেশন বক্তব্যে শেখ হাসিনা আরও বলেন, স্বাধীনতার পর জিয়াউর রহমান বেগম জিয়াকে ঘরে নিতে চাননি। সংসারটি টিকিয়ে রাখার জন্য বঙ্গবন্ধু ব্যবস্থা করেছিলেন। জিয়া ছিল কুমিল্লায়। মেজর থেকে বঙ্গবন্ধু তাকে পদোন্নতি দিয়ে সেনাবাহিনীর উপ-প্রধান করে ঢাকায় আনেন। একটি সংসারকে টিকিয়ে রাখার জন্য বঙ্গবন্ধু এই পদক্ষেপ নিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হয়ে ক্ষমতা দখল করেন। এরপর তিনি রাষ্ট্রপতির পদ দখল করেন। জিয়াউর রহমান একদিকে সেনাবাহিনীর প্রধান ছিল, আরেক দিকে রাষ্ট্রপতি ছিল। পাকিস্তানের আইয়ুব খানও এই কাজ করেছিল। জিয়াউর রহমান আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

খালেদার সংসার টিকিয়ে রাখতে জিয়াকে পদোন্নতি দেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১