ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাভানিকে ‘লিস্ট থেকে’ ছেঁটে ফেললেন নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:

সম্পর্কে আগুনই লেগে গেছে। মহাসমস্যায় পিএসজি। নেইমারের সঙ্গে এডিনসন কাভানির সম্পর্কটা পৌঁছে গেছে খুব বাজে জায়গায়। এখন তো বোঝা যাচ্ছে লিওঁ ম্যাচের আগে থেকেই সম্পর্কে প্রভাব পড়তে শুরু করেছিল। লিওঁর বিপক্ষে জেতার পর নিজের ইনস্টাগ্রামে নেইমার শুধু কিলিয়ান এমবাপ্পে আর তাঁর উদ্‌যাপনের ছবি দিয়েছেন। ১৭ সেপ্টেম্বরও একই কাজ করেছিলেন নেইমার। সেবার পিএসজির হলুদ জার্সিতে এমবাপ্পের সঙ্গে উদ্‌যাপনের ছবি দিয়েছিলেন।

শুধু ছবিতেই নয়, সামাজিক মাধ্যমের লিস্ট থেকেও এডিনসন কাভানিকে ছেঁটে ফেলেছেন নেইমার। নিজের ইনস্টাগ্রাম ও টুইটার থেকে নেইমার কাভানিকে ‘আনফলো’ করে দিয়েছেন বলে জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম।

কাভানি যদিও দাবি করছেন, ব্রাজিলীয় তারকার সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। কানাঘুষা যা ছড়িয়েছে, তার সবই নাকি বানানো গল্প। কিন্তু নেইমারের কাছ থেকে এ ধরনের কোনো বিবৃতি আসেনি। বরং এমন খবর মিলছে, কাভানিকে জানুয়ারিতেই বেচে দেওয়ার জন্য নাকি ক্লাবকে চাপ দিয়েছেন।

গত রোববার লিওঁর বিপক্ষে ম্যাচে ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় কিলিয়ান এমবাপ্পের এনে দেওয়া একটি পেনাল্টি নিয়ে বিবাদটা প্রকাশ্য হয় নেইমার-কাভানির। কে পেনাল্টি নেবেন, সেটি নিয়ে বাদানুবাদ হয়। এর আগে ফ্রি কিক কে নেবেন, তা নিয়ে আরেক সতীর্থ দানি আলভেজের সৌজন্যে রীতিমতো বল নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছিল।

এর উত্তাপ সেদিন ম্যাচ শেষে ড্রেসিংরুমেও গিয়ে পৌঁছেছিল। প্রায় হাতাহাতি লাগা অবস্থায় সতীর্থরা দুজনকে আলাদা করেন। ঘটনার নিয়ন্ত্রণ করতে কোচকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কিন্তু উনাই এমেরি যা বলেছেন, তাতে এই ঘটনা তাঁরও নিয়ন্ত্রণে আছে বলে মনে হচ্ছে না। তিনি বলেছেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মাঠে নাকি ঠিক করতে হবে, কে নেবেন পেনাল্টি বা ফ্রি কিক! সূত্র: দ্য সান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাভানিকে ‘লিস্ট থেকে’ ছেঁটে ফেললেন নেইমার

আপডেট সময় ০৪:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭