ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাটারায় গৃহকর্মীকে পাশবিক নির্যাতন, গ্রেফতার গৃহকর্তা

আকাশ জাতীয় ডেস্ক:

গৃহকর্মীকে পাশবিক নির্যাতন করার অভিযোগে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে মূল আসামি গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ আসাদুর রহমান (৩৯)।

ভাটারা থানার জোয়ার সাহারার এলএম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তাকে গ্রেফতার করা হয়।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল হক বলেন, গ্রেফতার মোহাম্মদ আসাদুর রহমানের জোয়ার সাহারার বাসায় কাজ করত নির্যাতনের শিকার কুলসুমা। গত বছরের ১২ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে কুলসুমাকে আগুনে লোহার খুন্তি ও রড গরম করে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়ে এবং মারধর করে গুরুতর আহত করা হয় ওই বাসায়। এতে কুলসুমা অসুস্থ হয়ে পড়লে ৩০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে তার বোনের বাসায় পাঠিয়ে দেয় বাসার মালিক। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী বাসার মালিককে গ্রেফতার করে।

এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা রফিকুল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাটারায় গৃহকর্মীকে পাশবিক নির্যাতন, গ্রেফতার গৃহকর্তা

আপডেট সময় ০৬:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১