ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সীমিত পরিসরে’ বিয়ে করতে গিয়ে ধরা বর-কনে!

আকাশ জাতীয় ডেস্ক:

অনেকটা নীরবেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে গাড়িতে করে ফিরছিলেন বর-কনে। সীমিত পরিসরে বরযাত্রী নিয়ে ফেরার পথে ধরা পড়লেন বেরসিক পুলিশের হাতে! তাদের ছাড়াতে অপর প্রান্ত থেকে মোবাইলে ফোন আসে শ্রমিক নেতার।

তাতে সায় দিলেন না ট্রাফিক সার্জেন্ট। কঠোর লকডাউন অমান্য করে বিয়ে করায় সিদ্ধান্তের জন্য ডাকলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (২ জুন) বিকেলে নগরের প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে এ ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, লাল বেনারসি পরা নববধূকে নিয়ে একটি নোহা মাইক্রোবাসে বসা ছিলেন বর। বর-কনেসহ গাড়িতে ছিলেন ৯ যাত্রী। লকডাউন ভাঙার কারণ জিজ্ঞেস করলেও সদুত্তর দিতে পারেননি তারা। তখন বরের সঙ্গীয় যাত্রী সার্জেন্ট হাসানের কানে ফোন তুলে দেন। তিনি কথা বলে জানান, ওখানে মিডিয়া ও থানার লোকজন উপস্থিত, আমার কিছুই করার নেই।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় সিদ্ধান্তের জন্য ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘সীমিত পরিসরে’ বিয়ে করতে গিয়ে ধরা বর-কনে!

আপডেট সময় ০৬:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১