ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরো ৩ হাজার মার্কিন সৈন্য যাচ্ছে আফগানিস্তানে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আফগানিস্তানে যাচ্ছে আরো তিন হাজার মার্কিন সৈন্য। ম্যাটিস সোমবার সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে তিন হাজার সৈন্য পাঠানোর পরিকল্পনা। তবে এই সংখ্যা কিছুটা বেশিও হতে পারে। তিনি এখনো সেনা পাঠানোর আদেশে স্বাক্ষর করেননি।

গত মাসে পেন্টাগণের একজন মুখপাত্র জানিয়েছিলেন, আফগানিস্তানে এখন ১১ হাজার মার্কিন সৈন্য আছে। এর আগে গত সপ্তাহে নতুন আফগান নীতি ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর পরই ম্যাটিস এ কথা জানালেন।

এদিকে এক মাস ধরে আফগানিস্তানের বিভিন্ন সেনাঘাঁটিতে জঙ্গি হামলা বেড়েছে। সর্বশেষ উত্তরাঞ্চলের একটি সেনাঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়েছে এক আফগান সেনা। এসব ঘটনায় গত এক বছরে মার্কিন সেনাদের নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই দেশটিতে নতুন করে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আরো ৩ হাজার মার্কিন সৈন্য যাচ্ছে আফগানিস্তানে

আপডেট সময় ০৪:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭