ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গলায় সংক্রমণ ধরা পড়েছে কবীর সুমনের, চলছে অক্সিজেন

আকাশ বিনোদন ডেস্ক :

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বর্ষীয়ান সঙ্গীতশিল্পী কবীর সুমনের। চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ।

হাসপাতাল সূত্রে খবর, সোমবারের থেকে জ্বর কমেছে সুমনের। আগের থেকে কম অক্সিজেন দিতে হচ্ছে তাকে। সোমবার যেখানে প্রতি মিনিটে ৬ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছিল সেটা মঙ্গলবার কমিয়ে প্রতি মিনিটে ৪ লিটার করা হয়েছে। বুকের এক্স-রে করে বড় কিছু সমস্যা না পাওয়া গেলেও সামান্য কিছু সমস্যা রয়েছে। সেই কারণেই অক্সিজেন দিতে হচ্ছে।

সুমনের এন্ডোস্কপি করে গলায় সংক্রমণ ধরা পড়েছে। তার চিকিৎসা চলছে। অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাকে। মঙ্গলবার আর বুকের এক্স-রে বা স্ক্যানের পরিকল্পনা না থাকলেও নিয়মমাফিক রক্তপরীক্ষা করা হবে বলেই জানিয়েছে হাসপাতাল।

কলকাতার এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন কবীর সুমন। তার কোভিড পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গলায় সংক্রমণ ধরা পড়েছে কবীর সুমনের, চলছে অক্সিজেন

আপডেট সময় ১১:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১