ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছেড়েছে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেজন্যই কয়েকদিন আগে তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর আজ ভোরে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছে টাইগাররা। হিসেব মতে দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ের মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত সময়ই কাটিয়েছে তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা। ঘরোয়া এই টুর্নামেন্ট শেষ হতে না হতেই নতুন মিশনে ছুটল রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। তবে প্রথম ধাপে বাংলাদেশ টেস্ট দল যাত্রা করেছে বলে জানা যায়। ওয়ানডে স্কোয়াডের যারা টেস্ট স্কোয়াডে নেই, তারা ঢাকা ছাড়বেন ৯ জুলাই। আর টি-টোয়েন্টি স্কোয়াডের অন্যরা যাবেন ১৬ জুলাই।

বিমান যোগে জিম্বাবুয়ে পৌঁছানোর আগে অবশ্য কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি করবে টাইগাররা। সেখান থেকেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে নব নিযুক্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের। এরপর দোহা থেকে বাংলাদেশ দল সরাসরি উড়ে যাবে জিম্বাবুয়ের রাজধানী শহর হারারেতে। নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। আর দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে আসবেন।

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে এই পূর্ণাঙ্গ সিরিজে রয়েছে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। একমাত্র টেস্ট শুরু হবে আগামী ৭ জুলাই। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ জুলাই। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২৩ জুলাই। সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছেড়েছে টাইগাররা

আপডেট সময় ০৮:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১