ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি বাদশার ভাতিজা ফাহাদ বিন তুর্কির ফাঁসির আদেশ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করা হয়েছে। তিনি বাদশা সালমান বিন আবদুল আজিজের ভাতিজা।

ইয়েমেনে চলমান আগ্রাসনে নেতৃত্বদানকারী জেনারেলদের অন্যতম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই জেনারেলের স্বজনদের বরাত দিয়ে রবিবার পার্সিয়ান গালফ স্টাডিজ সেন্টার জানিয়েছে, সৌদি আরবের বাদশা সালমান, যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ও প্রতিরক্ষামন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তার বিচার করা হয়েছে এবং এই সিনিয়র যুবরাজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বরে জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজকে তার ছেলেসহ গ্রেফতার করা হয়। তিনি ১৯৮৩ সালে সৌদি সেনাবাহিনীতে যোগ দেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে বিশেষ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বহিষ্কার ও গ্রেফতারের আগে গত বছর জেনারেল পদে উন্নীত হন।

তার ছেলেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। রাজধানী রিয়াদের অন্তত ১০০টি আবাসন প্রকল্প পরিচালনা করছিল তারা। ব্যাপক দুর্নীতির কারণে ২০১৪ সালে তার ছেলেদের গ্রেফতারের খবর প্রকাশিত হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌদি বাদশার ভাতিজা ফাহাদ বিন তুর্কির ফাঁসির আদেশ

আপডেট সময় ১১:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১