ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উইঘুরদের ‘গণহত্যা মানবতার বিরোধী অপরাধের’ সমান: চেক সিনেট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চেক সিনেটর এবং চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের সহ-সভাপতি পাভেল ফিশার বলেছেন, ‘চীনা সরকার উইঘুর, তিব্বতী এবং অন্যান্যদের ওপর সবচেয়ে নির্মম নির্যাতন চালানোর সময় আমরা চুপ থাকতে পারি না।’ উইঘুর সংখ্যালঘুদের প্রতি চীনা সরকার ‘গণহত্যা এবং মানবতার বিরোধী অপরাধ’ চালিয়েছে বলে মন্তব্য করে একটি প্রস্তাবে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে চেক সিনেট।

এদিকে, চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রস্তাবে চেক সরকারকে আসন্ন বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, বেলজিয়ামের সংসদ সদস্য এবং চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের সহ-সভাপতি স্যামুয়েল কোগোলাতি বলেছেন, উইঘুর এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে চীনা সরকার যে ভয়াবহ নির্যাতন চালিয়েছে, তাতে বিশ্ব ধীরে ধীরে জেগে উঠছে। চেক ভোট এর আরও একটি প্রমাণ।

প্রসঙ্গত, এর আগে যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশ উইঘুরদের প্রতি চীনের আচরণকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উইঘুরদের ‘গণহত্যা মানবতার বিরোধী অপরাধের’ সমান: চেক সিনেট

আপডেট সময় ০৬:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১