ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

হতাশাগ্রস্ত বিএনপির ভবিষ্যৎও কুয়াশাচ্ছন্ন: ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

সংকটের অক্টোপাস বিএনপিকে জেঁকে ধরেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতাদের হঠকারিতায় তাদের রাজনীতি এখন গভীর খাদের প্রান্তে অবস্থান করছে।

শনিবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির বর্তমান যেমন হতাশাগ্রস্ত তেমনি ভবিষ্যৎও কুয়াশাচ্ছন্ন।

বিএনপি দেশের ব্রান্ডেড অত্যাচারী ও জনগণের সম্পদ লুন্ঠনকারী রাজনৈতিক দল মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতে আবোল তাবোল বকছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজিয়ে যাচ্ছে।

সরকারের বিরুদ্ধে বিষোদগার না করলে বিএনপির পেটের ভাত হজম হয় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের ।

দেশে নাকি এখন চরম দুঃসময় চলছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ নয়, চরম দুঃসময় চলছে এখন বিএনপির রাজনীতিতে।

শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাহীনতা, সিদ্ধান্তহীনতা, নির্বাচনবিমুখতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপিকে দিন দিন জনবিচ্ছিন্ন করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এর ফলে নেতাকর্মীদের হতাশাকে করেছে দীর্ঘায়িত এবং নেতিবাচক ও অপরাজনীতিও তাদেরকে করে তুলছে জনবিচ্ছিন্ন।

সরকার জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে, বিএনপি নেতাদের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের চিরাচরিত কল্পিত অভিযোগের ফানুস উড়ানো নিত্যদিনের রুটিন।

করোনা সংক্রমণের ব্যাপকতায় সরকার সোমবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী মহামারির আগ্রাসী রূপ ঠেকাতে এবং নিজের সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপনের আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে, তাই এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে।

সামান্য অবহেলায় জীবন বিপন্ন হতে পারে উল্লেখ করে ওবায়দুল কাদের মানুষের জীবনের সুরক্ষায় সরকারের নেওয়া সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সড়ক পরিবহনমন্ত্রী সকলকে স্মরণ করে দিয়ে বলেন, প্রশাসন ও পুলিশকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। তাই স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা আমাদের জীবন থেকে ছিটকে দিতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

হতাশাগ্রস্ত বিএনপির ভবিষ্যৎও কুয়াশাচ্ছন্ন: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৫:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১