ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

‘আ’লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে’

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিএনপি-জামায়াত সরকারের আমলে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কুমিল্লার মুরাদনগরে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে এখন সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। বিশ্বে বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামেই চিনে। আমাদের নেত্রী বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে আলোকিত বাংলাদেশে রূপান্তর করেছেন।

আগামী ইউপি নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করার হুশিয়ারি দিয়ে হানিফ বলেন, দল ভারি করার জন্য জামায়াতের কোনো প্রেতাত্মাকে দলে স্থান দেয়া যাবে না। বঙ্গবন্ধুর খুনিদের কোনো স্বজনদেরও দলের ভেতরে স্থান দেয়া যাবে না।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আ্যরমা দত্ত।

উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত, সম্পাদক রোশন আলী মাস্টার, সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

‘আ’লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে’

আপডেট সময় ১১:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১