ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরান ও পাকিস্তানকে ছাড়া আফগান সংকটের সমাধান সম্ভব নয়: রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তেহরান ও ইসলামাবাদের সহযোগিতা ছাড়া আফগান সংকটের সমাধান সম্ভব নয়। তিনি নবম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন।

শোইগু বলেন, আফগান সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। রুশ প্রতিরক্ষামন্ত্রী এ কাজে সাংহাই সহযোগিতা পরিষদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন। ইরান ও পাকিস্তানসহ আফগানিস্তানের সবগুলো প্রতিবেশী দেশ সাংহাই সহযোগিতা পরিষদের সদস্য।

সের্গেই শোইগু আরো বলেন, এ বাস্তবতা স্বীকার করতেই হবে যে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে তাদের ২০ বছরের দীর্ঘ উপস্থিতি সত্ত্বেও দেশটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে ব্যর্থ হয়েছে।

গত বছর তালেবানের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে তাদের সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে। তবে বিদেশি সেনা প্রত্যাহারের একই সময়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানের হামলা বেড়ে গেছে এবং তালেবান দেশটির নতুন নতুন এলাকা দখল করে নিচ্ছে।

এর আগে, আমেরিকার ইউরোপীয় মিত্ররা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কর্মসূচি স্থগিত রাখার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। ইউরোপীয় দেশগুলো বলছে, আফগানিস্তানের নিরাপত্তা রক্ষা করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আরো বেশি সময় প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান ও পাকিস্তানকে ছাড়া আফগান সংকটের সমাধান সম্ভব নয়: রাশিয়া

আপডেট সময় ০১:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১