ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবুধাবিতে শুরু হচ্ছে কোরআন প্রদর্শনী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হতে যাচ্ছে পবিত্র কোরআনের প্রাচীন পাণ্ডুলিপির প্রদর্শনী। আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৭ থেকে শুরু হবে এ প্রদর্শনী।

মধ্যপ্রাচ্যের আরব দেশ কোরআন প্রদর্শনীর আয়োজন করে থাকে প্রতি বছরই। তবে এবারই প্রথম কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শনীর আয়োজন করছে। কোরআনের এ পাণ্ডুলিপি প্রদর্শনীর শিরোনাম করা হয়েছে ‘স্মৃতির সফর; হজ’।

সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও সংস্কৃতি প্রশাসন সূত্রে জানা যায়, ‘স্মৃতির সফর : হজ’ ছয় মাসব্যাপী এ কোরআন প্রদর্শনী শেষ হবে ১৮ মার্চ ২০১৮ পর্যন্ত।

পর্যটন ও সংস্কৃতিক প্রশাসনের মহাপরিচালক সাইফ সায়িদ গাব্বাস বলেন, ‘এই প্রদর্শনীতে পবিত্র হজের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত ১৮৩টি শিল্প দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হবে। এ শিল্পসমূহ দেশি এবং বিদেশের বিভিন্ন সংস্থা থেকে সংগ্রহ করা হয়েছে।

হজের ইতিহাস, হজের শুরু থেকে বর্তমান পর্যন্ত হজের বিভিন্ন ইতিহাসও প্রদর্শিত হবে। আবুধাবি শহরের বিখ্যাত শায়খ যায়েদ মসজিদের ১০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী। দীর্ঘ সময় ধরে চলা এ অনুষ্ঠানে পবিত্র কোরআনের অন্যান্য আকর্ষণীয় পাণ্ডুলিপির পাশাপাশি কোরআনের নীল পাণ্ডুলিপি প্রদর্শিত হবে।

পাণ্ডুলিপিতে নীল চামড়ার ওপর কোরআনের আয়াতসমূহ সোনার রং দিয়ে লেখা হয়েছে। যা চতুর্থ শতাব্দীতে লিখিত। এ নীল চামড়ার পাণ্ডুলিপিটি তিউনিসিয়ার ঐতিহাসিক কিরোভান শহরে পাওয়া যায়।

এছাড়া গত মাসে মদিনা মুনাওয়ারায় হয় প্রাচীন ও বৃহৎ কোরআনুল কারিমের দুর্লভ কপিসমূহের প্রদর্শনী। যা প্রত্যেক বছর হজের মৌসুমে শুরু হয়ে থাকে। কারণ সারাবিশ্ব থেকেই মুসলিম উম্মাহ হজ উপলক্ষে মক্কার পাশাপাশি মদিনায় জিয়ারতে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আবুধাবিতে শুরু হচ্ছে কোরআন প্রদর্শনী

আপডেট সময় ১১:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭