ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিংহ শাবকের সঙ্গে ছবি পোস্ট করে ট্রোলড প্রীতি

অাকাশ বিনোদন ডেস্ক:

কয়েক দিন আগেই অস্ট্রেলিয়াতে কোয়ালাকে কোলে নিয়ে ছবি তুলে সমালোচিত হয়েছিলেন পরিণীতি চোপড়া। তার আগে শিল্পা শেট্টি ট্রোলড হয়েছিলেন, দুবাইতে এক মিলিওনেয়রের নিজস্ব চিড়িয়াখানায় গিয়ে ছবি তুলে।

এ বার সেই তালিকায় নাম জুড়ল প্রীতি জিন্টার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বেড়াতে গিয়ে সেখানকার একটি চিড়িয়াখানায় সিংহ শাবকের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রীতি। ব্যস! সমালোচকেরা যেন অপেক্ষা করছিলেন।

ছবিতে একটি সিংহ শাবককে আদর করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘‘‍নতুন বন্ধু, দক্ষিণ আফ্রিকায় এটা দারুণ একটা অভিজ্ঞতা।’’‍

প্রীতির এমন পোস্ট দেখে অনেক ফ্যানই তাঁর প্রশংসা করেছেন। কিন্তু কারও কারও চক্ষুশূল হয়েছে সেই ছবি। প্রীতির ক্যাপশনের পরিপ্রেক্ষিতে এক সমালোচকের মন্তব্য, ‘‘এই অভিজ্ঞতা হয়তো আপনার জন্য খুব ভাল, কিন্তু সিংহ শাবকটির জন্য নয়।’’

কেউ আবার সমালোচনা করে লিখেছেন,  ‘‘পশুটিকে সম্ভবত জোর করে আচ্ছন্ন করে রাখা হয়েছে।’’

শিল্পা পোস্ট ডিলিট করে দিয়েছিলেন। পরিণীতিও কোনও জবাব দেননি। কিন্তু প্রীতি মুখ খুলেছেন। নায়িকা সমালোচকের মন্তব্যের পাল্টা লিখেছেন, ‘‘দুঃখের বিষয় মানুষ সব সময় খারাপটাই ভাবে। গরমের কারণে তারা ঘুমোচ্ছে। জীবনে সবটাই খারাপ বা ষড়‌যন্ত্র নয়…।’’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিংহ শাবকের সঙ্গে ছবি পোস্ট করে ট্রোলড প্রীতি

আপডেট সময় ০২:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭