ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের আলোচিত ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে আটক করেছে মুম্বাই পুলিশ। সোমবার রাতে মুম্বাইয়ের কেন্দ্রস্থল নাগপাড়া এলাকার বাড়ি থেকে ইকবালকে আটক করে স্থানীয় ঠানে থানায় নিয়ে যায় পুলিশ। চার মাস আগে এক ব্যবসায়ীকে বড় অংকের চাঁদা চেয়ে হুমকি দিয়েছিলেন বলেন ইকবালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ঠানে থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, মাস চারেক আগে ঠানের এক নির্মাণ ব্যবসায়ী ফোনে হুমকি পান। কয়েক দিন আগে তিনি থানায় অভিযোগ করেন। এরপর তদন্ত শুরু করলে ইকবালের সম্পৃক্ততার কথা জানতে পারে পুলিশ। যে নম্বর থেকে হুমকি দেয়া হয়েছিল, তা ইকবালের নামে নিবন্ধিত ছিল। এরপরই তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, চাঁদা দাবির এ হুমকির ঘটনায় এর আগে আরও পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ। খুব শিগগির আরও কয়েকজনকে গ্রেফতার করা হবে। উল্লেখ্য, ২০০৩ সালে ইকবাল কাসকরকে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফিরিয়ে আনা হয়।

তার বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং দক্ষিণ মুম্বাইয়ের ক্রাফোর্ড বাজারে সারা-সাহারা শপিংমলের বেআইনি নির্মাণ মামলা ছিল। তবে ২০০৭ সালে দুই মামলাতেই বেকসুর খালাস পান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল আটক

আপডেট সময় ০৮:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭