ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

জামিন পেলেন নিপুণ রায় চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক:

নাশকতার পরিকল্পনার অভিযোগে করা দুই মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নিপুণ রায়ের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।

রাজধানীর দুটি থানায় নিপুণ রায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

হেফাজতে ইসলামের ডাকা হরতালে গাড়িতে অগ্নিসংযোগের নির্দেশনা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীকে গত ২৮ মার্চ গ্রেপ্তার করে র‌্যাব। ওই দিন রায়েরবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নিপুণের শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায়।

গ্রেপ্তারের পর র‌্যাব জানায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী হেফাজতের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

জামিন পেলেন নিপুণ রায় চৌধুরী

আপডেট সময় ১২:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১