ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাতের সঙ্গে ইঁদুরের বিষ খাইয়ে গলা কেটে ছোটভাইকে হত্যা করে সরোয়ার

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের হাটহাজারীতে পরিবারের আর্থিক কর্তৃত্ব হাতে নিতে বড়ভাই মোহাম্মদ সরোয়ার রাতের খাবারের সঙ্গে ইঁদুরের বিষ ও ঘুমের ওষুধ খাইয়ে ছোটভাই মুদি ব্যবসায়ী গোলাম আজমকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

মঙ্গলবার বিকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে বড়ভাই সরোয়ার ছোটভাই আজমকে হত্যার দায় স্বীকার করেছে।

হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা এ তথ্য জানান।

এর আগে সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনী গ্রামের রজব মোহাম্মদ চৌধুরী বাড়ি থেকে খুনি সরোয়ারকে গ্রেফতার করে পুলিশ।

আটককৃত সরোয়ার উক্ত এলাকার মুক্তিযোদ্ধা মৃত শামসুল আলমের বড়ছেলে।

প্রসঙ্গত, গত ২ জুন সকালে মন্দাকিনী গ্রামে নিজ দোকান (আজম টেলিকম) থেকে ব্যবসায়ী আজমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তখন দোকানটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। লাশ উদ্ধারের পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) স্পেশাল ক্রাইম টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন নিহত আজমের মা নুরজাহান বাদী হয়ে থানায় একটি হত্যামামলা দায়ের করেন।

চট্টগ্রাম জেলার এসপি এসএম রশিদুল হকের নির্দেশনায় পিবিআই স্পেশাল ক্রাইম টিম তদন্ত কাজ শুরু করে। তদন্ত শুরুর এক সপ্তাহের মধ্যে হত্যাকাণ্ডের রহস্যজট খুলেছে বলে জানান মামলার ছায়া তদন্ত কর্মকর্তা এসআই শাহাদাত হোসেন।

তিনি বলেন, পরিবারের আর্থিক হিসাব ও ব্যবসা নিজ হাতে রাখতে বড়ভাই সরোয়ার ছোটভাই গোলাম আজমকে হত্যার পরিকল্পনা করে। খুন হওয়ার পরের দিন আকদ হওয়ার কথা ছিল আজমের। স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য দোকানে থাকত আজম। সেই সুযোগ কাজে লাগাতে পরিকল্পনা করে বড়ভাই সরোয়ার। ১ জুন রাত ৯টার সময় ঘর থেকে ছোটভাইয়ের জন্য রাতের ভাত আনার সময় তরকারিতে মিশিয়ে দেয় ইঁদুর মারার বিষ ও ঘুমের ওষুধ।

তিনি আরও বলেন, বড়ভাই ঘরে গিয়ে সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে জিজ্ঞেস করে আজম ভাত খেয়েছে নাকি। সে বলে, হ্যাঁ এখন খেয়েছি। সেটা বলার সঙ্গে সঙ্গে তার বড়ভাই সরোয়ার দোকানে এসে আজমকে ডাকতে থাকে। আজম দোকান খোলার পর অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন রাত ১২টার পর সরোয়ার মুরগি জবাই করার চুরি দিয়ে আজমকে জবাই করে হত্যা করে।

এ সময় ভিতর থেকে দোকানের সাঁটারের দুইটা নাট খুলে রাখে এবং রাত ৩টার দিকে সরোয়ার দোকান থেকে বের হয়ে তালা ও নাট লাগিয়ে দেয়।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার গ্রেফতারকৃত সরোয়ার তার ছোটভাইকে গলা কেটে হত্যা করার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

মামলার বাদী ও নিহত আজমের মা নুরজাহান বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাতের সঙ্গে ইঁদুরের বিষ খাইয়ে গলা কেটে ছোটভাইকে হত্যা করে সরোয়ার

আপডেট সময় ০৮:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১