ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী, স্ত্রীসহ বাড়ির মালিক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

বাড়ির মালিকের বাসায় মোবাইল ও টাকা চুরির অভিযোগে দুই তরুণীর চুল কেটে দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এদিকে এক তরুণীর করা মামলায় গ্রেফতার হয়েছে বাড়ির মালিক ও তার স্ত্রী।

সোমবার রাতে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন বান্দুরা গ্রামের মো. ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া দুই তরুণীকে মোবাইল ও টাকা চুরির দায়ে সোমবার সন্ধ্যায় আটক করে ইব্রাহীমসহ ওই গ্রামের লোকজন। এরপর তাদের মারপিট করে চুল কেটে দেওয়া হয়। এ ঘটনার ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীকে উদ্ধার করে।

এ সময় বাড়ির মালিক ও তার স্ত্রীকে আটক করা হয়। এ ঘটনায় গভীর রাত পর্যন্ত উভয়পক্ষ থানায় অবস্থান করে। অবশেষে নির্যাতন ও চুল কাটার ঘটনায় শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন এক তরুণী। ওই মামলায় মো. ইব্রাহীম ও তার স্ত্রী আয়শা আক্তারকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় নামে-বেনামে আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ বলেন, চুরির বিষয়ে ভুক্তভোগী মামলা না দিয়ে দুই তরুণীকে ধরে চুল কেটে বেআইনি কাজ করেছেন। ঘটনাটি এলাকাবাসী ও সচেতন মহলের কাছে বেশ আলোচনার জন্ম দিয়েছে। পরে এক তরুণীর অভিযোগে মামলা নিয়ে বাড়ির মালিক ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী, স্ত্রীসহ বাড়ির মালিক গ্রেফতার

আপডেট সময় ০৭:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬