ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জি৭ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা চালানোর দায়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জি৭-এর নেতারা। শিল্পোন্নত দেশগুলোর এই জোটের বিবৃতিতে একইসঙ্গে রুশ মাটিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারের ঘটনা তদন্তেরও দাবি জানানো হয়েছে।

যুক্তরাজ্যের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এলাকা কর্নওয়ালের কারবিস খাঁড়িতে জি৭ এর সম্মেলনের শেষে এক বিবৃতিতে এসব দাবির কথা বলা হয়েছে।

শুক্রবার থেকে রোববার (১৩ জুন) তিন দিন পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এমন সময় এসব আহ্বান এসেছে, যখন সবাই জেনেভায় বুধবারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের দিকে তাকিয়ে আছেন।

জি৭ নেতারা বলেন, নিজের মাটিতে রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের দ্রুত তদন্ত ও এই অস্ত্র ব্যবহারের বিশ্বাসযোগ্য ব্যাখ্যার দাবি জানাচ্ছি। একই সঙ্গে নিরপেক্ষ নাগরিক সমাজ, সংবাদমাধ্যমের ওপর পদ্ধতিগত দমনপীড়ন বন্ধ ও এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে শাস্তির আহ্বান করছি।

এছাড়া রাশিয়া থেকে চালানো সাইবার হামলা ও অন্যান্য সাইবার অপরাধে জড়িতদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসারও জোর দাবি করা হয়েছে। এর আগে, সম্মেলন থেকে নতুন মহামারি নিয়ন্ত্রণে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জি৭ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

আপডেট সময় ১২:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১