ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিষয়টি বেইজ্জতির চরমে পৌঁছে গেছে: পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

আবাহনীর বিপক্ষে সাকিবকাণ্ডে হতাশ ও বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ বিষয়ে দেশ-বিদেশ থেকে অনেকের কল আসছে তার ফোনে। কিন্তু কোনো কলই রিসিভ করছেন না তিনি।

সাকিবকাণ্ড দেশের ক্রিকেটকে লজ্জার চরম সীমায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে নাজমুল হাসান পাপন সেই ঘটনার প্রতিক্রিয়া জানান।

নাজমুল হাসান বলেন, ‘আন্তর্জাতিকভাবে ঘটনাটি এত দেশে ছড়িয়েছে যে, বেইজ্জতি চরমে পৌঁছে গেছে। লজ্জার চরম জায়গায় নিয়ে গেছে আমাদের। সব শেষ করে দিয়েছে। যদিও আগেও ঘরোয়া লিগে বাজে কাণ্ড ঘটেছে। কিন্তু এবার একদম চরম বেইজ্জতি। সাকিবের এ ঘটনা বাংলাদেশের বাইরের কেউ তো এসব সমর্থন করছে না।আমাকে এত দেশ থেকে ফোন করছে যে, আমি ফোন ধরছি না। লজ্জার চরম জায়গায় নিয়ে গেছে।’

এগুলোর সমাধান না হলে ঘরোয়া লিগ খেলার কারণ দেখি না। এদিকে মাঠে আম্পায়ারের সঙ্গে সাকিবের দুর্ব্যবহারের ঘটনায় ঘরোয়া লিগে ব্যাপক দুর্নীতি ও পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের অভিযোগ উঠেছে। উইকেটে লাথি মারাকে দুর্নীতির বিপক্ষে সাকিবের প্রতিবাদ হিসেবে দেখছেন অনেকেই।

এমন সব অভিযোগ প্রসঙ্গে পাপন বলেন, ‘ঘরোয়া ক্রিকেট যদি এতটাই দুর্নীতিতে ডুবে থাকে, তা হলে খেলার দরকার কি? যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হয়, ততক্ষণ পর্যন্ত খেলার তো দরকার নেই। মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম যা বলছে— এসব খেলায় আগে সব সেটিং থাকে, এই করা হচ্ছে, ওই করা হবে; তা হলে তো এই খেলার কোনো মানে হয় না। আগে সমস্যার সমাধান কর তার পর মাঠে নামো। কোভিডের মধ্যে কেন আমরা খেলাব?। শুধু কোভিডের কারণে এক কোটি টাকারও বেশি বাড়তি খরচ করছে বোর্ড এবারের ডিপিএলে। এত কিছু করে, এত কথা শোনার তো দরকার নেই।’ তবে ঘরোয়া লিগে যে কোনো দুর্নীতিই হয় না, এমন দাবিও করছেন না পাপন।

তিনি বলেন, আম্পায়ারিং নিয়ে এর আগে অভিযোগ ছিল। ক্যামেরা লাগানোর পর তো এসব অভিযোগ বন্ধ হয়েছে। এর পর একবারও শুনিনি। তবে আবার যেহেতু আম্পায়ারিং নিয়ে কথা উঠেছে, আমি জানতে চাই— ক্লাবগুলো থেকেই তাদের কোনো অভিযোগ আছে কিনা। কিন্তু আম্পায়ারিং নিয়ে কোনো ক্লাবই অভিযোগ করেনি এখন পর্যন্ত।’

উল্লেখ্য, শুক্রবারের ঘটনায় আম্পায়ার ও ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এ শাস্তি মাথা পেতে নিলেও সাকিবের নিষেধাজ্ঞা তুলে নিতে বিসিবি সভাপতি বরাবর আবেদন করেছে মোহামেডান।

অধিনায়ককে কোনো ম্যাচেই হারাতে চায় না মোহামেডান। নিয়মিত অধিনায়ককে ছাড়া মাঠে নামা কোনো দলের জন্য স্বস্তিকর নয়। তাই সাকিবকে দ্রুত ফিরে পেতে মরিয়া দলটি। সেই লক্ষ্যে পাপনের কাছে সাকিব গভীরভাবে অনুতপ্ত জানিয়ে নিষেধাজ্ঞা কমানোর অনুরোধ করেছে মোহামেডান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বিষয়টি বেইজ্জতির চরমে পৌঁছে গেছে: পাপন

আপডেট সময় ০৫:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১