ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলের যুদ্ধাপরাধ: ইলহান ওমরের মন্তব্যে তোলপাড়

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে (আইসিসি) আফগানিস্তানে যুদ্ধাপরাধ এবং ইসরাইলের যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণ জানতে চেয়ে করা কংগ্রেসওম্যান ইলহান ওমরের প্রশ্নে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ প্রশ্নের কারণে নিজ দলেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই মুসলিম নারী আইনপ্রণেতাকে। খবর আলজাজিরার।

প্রতিনিধি পরিষদে তিন মুসলিম সদস্যের একজন ইলহান ওমর। ৭ জুন এক শুনানিতে তিনি বলেন, ইসরাইল ও হামাস দ্বারা সংগঠিত যুদ্ধাপরাধের ভুক্তভোগী যারা যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও তাদের অবশ্যই আইসিসিতে বিচার চাওয়া উচিত।

জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আদালত এ ধরনের দাবিগুলোর ক্ষেত্রে পর্যাপ্ত বিচারিক সহায়তা দিতে যথেষ্ট।

কিন্তু বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়নি। ইলহানের এ মন্তব্য নিয়ে তার দলের নেতারা তীব্র সমালোচনা করছেন। একই সঙ্গে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

ইলহান ওমরের করা প্রশ্নের দুদিন পর ডেমোক্র্যাট পার্টির ১১ ইহুদি সদস্য এক বিবৃতিতে বলেন, হামাস ও তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের তুলনা করা আপত্তিজনক।

মুসলিম আইনপ্রণেতা ইলহান ওমর এ বিবৃতিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

এদিকে ইলহানের এ প্রশ্নে— যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে হামাস এবং তালেবানের মতো সন্ত্রাসী সংগঠনকে সমান চোখে দেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে বিষয়টি এমন নয় জানিয়ে ইলহান এক বিবৃতিতে বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই— কথোপকথনটি আইসিসির সেই মামলাগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট ঘটনার জবাবদিহিতা সম্পর্কে ছিল। এটি যুক্তরাষ্ট্র-ইসরাইল এবং হামাস বা তালেবানের মধ্যে নৈতিক তুলনার নয়। আমি কোনোভাবেই সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে সুপ্রতিষ্ঠিত বিচারব্যবস্থাসহ গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে তুলনা করিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরাইলের যুদ্ধাপরাধ: ইলহান ওমরের মন্তব্যে তোলপাড়

আপডেট সময় ০১:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১