ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জনতার শক্তিকে কাজে লাগিয়ে অবৈধ দখল ও দূষণমুক্ত নগরী গড়ে তুলতে হবে’

আকাশ জাতীয় ডেস্ক:

অবৈধ দখল ও দূষণমুক্ত সবার বাসযোগ্য আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, জনতার শক্তিই বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে অবৈধ দখল ও দূষণমুক্ত নগরী গড়ে তুলতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত দ্বিতীয় পরিষদের ৬ষ্ঠ কর্পোরেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র আগামী ১ মাসের মধ্যে সকল অবৈধ দখল বিশেষ করে অবৈধ দখলে থাকা খালগুলো সম্পর্কে সুস্পষ্ট তথ্য সরবারহের জন্য সকল কাউন্সিলরের প্রতি আহ্বান জানান।

আতিকুল ইসলাম নগরীর জলাবদ্ধতা ও উদ্ভূত সমস্যা সমাধানের লক্ষ্যে সাধারণ ও সংরক্ষিত মোট ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে ১০ লাখ টাকা করে থোক বরাদ্দ প্রদানের ঘোষণা দেন।

ডিএনসিসি মেয়র বলেন, সম্মানিত নাগরিকদের তথ্য ও সেবা গ্রহণ, মতামত জানানো এবং অভিযোগ দাখিলের জন্য “সবার ঢাকা” মোবাইল অ্যাপস, জরুরি সেবা সংক্রান্ত ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন চালু রয়েছে।

করোনা পরিস্থিতিতেও নগরবাসীর কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে আন্তরিকভাবে কাজ করার জন্য সকলের পক্ষ থেকে ডিএনসিসির মানবিক মেয়রকে ধন্যবাদ জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তা এবং কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘জনতার শক্তিকে কাজে লাগিয়ে অবৈধ দখল ও দূষণমুক্ত নগরী গড়ে তুলতে হবে’

আপডেট সময় ০৮:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১