ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা : দাবানলে ছাই ৬০০ স্থাপনা, নিরাপদ আশ্রয়ে ৬০ হাজার মানুষ নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ইরানের পররাষ্ট্রনীতিতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় জোর পেজেশকিয়ানের

বিএনপি হয়ত বজ্রপাতে মৃত্যুর দায়ও সরকারকে দেবে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

বজ্রপাতে মৃত্যুর জন্য বিএনপি হয়ত একদিন সরকারকে দায়ী করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনার সুরক্ষার সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সবকিছুতে সরকারের দোষ খোঁজে। আমি মাঝে মাঝে ভাবি বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে, তারা আবার নাকি বলে যে আওয়ামী লীগই দায়ী। কখন আবার বজ্রপাতে মৃত্যুর জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করে। সেটাই আমি ভাবছি।

তিনি বলেন, ঘূর্ণিঝড় আসার সময় বিএনপি বলেছিল, সরকারের জন্য ঘূর্ণিঝড় হয়েছে। বস্তিতে আগুন লেগেছে, সেটার জন্যও আওয়ামী লীগকে দায়ী করে। আমরা আগুন লাগিয়ে মানুষের দুর্ভোগের সৃষ্টি কেন করব? আগুন সন্ত্রাসতো তাদের ব্যাপার।

বিএনপি আসন্ন উপনির্বাচনগুলো বর্জনের ঘোষণা দিয়ে ১০১৪-২০১৫ সালের মত আবারও ‘জ্বালাও-পোড়াওয়ের’ আন্দোলনে যাচ্ছে কি না- সেই প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘বিএনপি উপ-নির্বাচন বয়কট করে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তারা আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে। আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতি সৃষ্টি করা হলে আওয়ামী লীগ রাজপথে সমুচিত জবাব দেবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ

বিএনপি হয়ত বজ্রপাতে মৃত্যুর দায়ও সরকারকে দেবে: কাদের

আপডেট সময় ০৪:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১