ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে আইফোন ৮-এর লোভে পা দেবেন না

অাকাশ আইসিটি ডেস্ক:

ফেসবুক পেজে বিনা মূল্যে কেউ নতুন আইফোন দিতে চাইলে সে প্রলোভনে পা দেবেন না। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে নতুন আইফোন হিসেবে ৮, প্লাস ও টেনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। অ্যাপলের নতুন এই আইফোন হাতে পাওয়ার জন্য অনেকেই আগ্রহী। যুক্তরাষ্ট্রের বাজারে এ মাসের শেষ দিক থেকে আইফোন ৮ ও ৮ প্লাস পাওয়া যাবে। এর দাম শুরু হবে ৬৯৯ মার্কিন ডলার ও ৭৯৯ মার্কিন ডলার থেকে। আগামী নভেম্বর মাস থেকে আইফোন টেন বাজারে পাওয়া যাবে। এর দাম হবে ৯৯৯ মার্কিন ডলার।

প্রতিবছর নতুন আইফোন বাজারে আসার সময় ফেসবুক ‘লাইক’ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো সক্রিয় হয়ে ওঠে। নতুন আইফোনের লোভ দেখিয়ে ফেসবুক ব্যবহারকারীদের লাইক দিতে বলে। অনেক সময় নতুন আইফোন জেতার লোভ দেখিয়ে লাইক-শেয়ার দিতে বলে।

সম্প্রতি নতুন আইফোন বাজারে আসার খবরে অনেক লাইক-প্রত্যাশী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইফোন ৮ ও আইফোন টেন জেতার সুযোগের কথা বলা হচ্ছে। ফেসবুক ব্যবহারকারীদের মনে রাখতে হবে, শুধু লাইক-শেয়ারে আইফোন ৮ বা ১০ পাওয়ার সম্ভাবনা কম। অনেক সময় র‍্যাফল ড্র বা প্রতিযোগিতার মাধ্যমে নতুন আইফোন জেতার সুযোগের কথা বলা হয়। অনেক সময় এ ধরনের অফারের লিংকে ক্লিক করা হলে তা সন্দেহজনক ওয়েবসাইটে নিয়ে যায়। ওই ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দিতে বলে, যা পরে ফিশিং আক্রমণে ব্যবহার করার ঝুঁকি থাকে। তাই ফেসবুকে লাইক দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ ছাড়া কোন ধরনের পেজ থেকে কতক্ষণ আগে পোস্ট করা হয়েছে তা খেয়াল করুন। পেজ ভেরিফায়েড কি না, খেয়াল করে দেখুন। তথ্যসূত্র: কোমান্ডো ডটকম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফেসবুকে আইফোন ৮-এর লোভে পা দেবেন না

আপডেট সময় ১০:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭